স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ ডিসেম্বর ২০২০, ১৭:০১
দেশে সাড়ে চার কোটি মানুষের জন্য করোনাভাইরাসের টিকা আসছে আগামী মে থেকে জুন মাস পর্যন্ত। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেড় কোটি মানুষের জন্য তিন কোটি টিকা আসবে। পরে আরও টিকা আসবে।
সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, সাড়ে চার কোটি মানুষের প্রত্যেককে দুই ডোজ করে হিসেবে ৯ কোটি ভ্যাকসিন আসবে, যা দিয়ে দেশের জনগোষ্ঠীর ২০ শতাংশের ভ্যাকসিনের চাহিদা মিটবে।
তিনি বলেন, আপাতত অক্সফোর্ডের ভ্যাকসিনের কথাই চিন্তা করছে। যদি অন্য কেউ আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনসহ তা হলে সরকার কাউকেই মানা করবে না। কিন্তু তাকে ডব্লিউএইচওর প্রটোকল মানতে হবে এবং আমাদের দেশে যে টেকনিক্যাল কমিটি তারা যদি অনুমোদন করে তাহলে কোনও সমস্যা নেই।
আনোয়ারুল ইসলাম বলেন, টিকা দেয়ার জন্য প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। ইপিআইর দেয়ার চেইনকে এখানে ব্যাপকভাবে কাজে লাগানো হবে।
সচিব আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক পরার ওপর আবারও গুরুত্বারোপ করেছেন। তিনি ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও আরও কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com