স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ জানুয়ারি ২০২১, ১৮:১১
সারা দেশে একযোগে করোনা ভ্যাকসিন কার্যক্রম আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৭ জানুয়ারি) বিকালে দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করবেন।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান।
জাহিদ মালেক বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশার ২৫ জনকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। বুধবার বিকাল সাড়ে তিনটায় কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, যারা নিবন্ধন করতে পারবেন না, তারা ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও নিবন্ধন করতে পারবেন। সেই ব্যবস্থা আমরা রেখেছি। দেশব্যাপী ভ্যাকসিন প্রদানের জন্য আমরা নানা ব্যবস্থা নিয়েছি। আশা করি, ৭ তারিখ (ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারবো।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com