স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৭
টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে খেলছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।
কুঁচকিতে আঘাতের কারণে উইন্ডিজদের বিপক্ষে ঢাকা টেস্টে খেলতে পারছেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার সাকিব আল হাসান।
সোমবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চট্টগ্রাম টেস্টে বাম উরুতে চোট পান অলরাউন্ডার সাকিব আল হাসান।। কারণে ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে খেলবেন না সাকিব। বায়ো এই কারণে এই সপ্তাহ বিশ্রামে থাকবেন সাকিব। শুক্রবারই সাকিবকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান দলের ফিজিও দেবাশীষ বিশ্বাস। স্ক্যান রিপোর্টে একই স্থানে নতুন চোটের সন্ধান মেলে।
বিসিবি জানায়, টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় বাম ঊরুর আরেক জায়গায় চোট পান সাকিব।বিসিবি আরও জানায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্ষেত্রে কোনো অবস্থাতেই ঝুঁকি নেওয়া হবে না
।
সাকিব আল হাসানচোট সারিয়ে ফিটনেস ফিরে পেতে সাকিবের সার্বক্ষণিক সহযোগিতা ও কাজ করে যাবে বিসিবির মেডিকেল টিম।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com