shopner bd
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩২
×

সারাদেশে ভাষা শহীদদের স্মরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫০

সারাদেশে ভাষা শহীদদের স্মরণ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। একুশের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। 

একুশের প্রথম প্রহরে সিএমপি’র সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর একে একে শ্রদ্ধা জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। 

শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সিলেটে দিবসের সূচনা হয়। শ্রদ্ধা জানান সিটি মেয়র, জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

রাজশাহীতে রাজারহাটা কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণস্থলে প্রতিকি শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ সর্বস্তরের মানুষ। এছাড়া ভুবন মোহন পার্ক ও রাজশাহী কলেজ শহিদ মিনারসহ নগরের বিভিন্ন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

বরিশালে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া বিভাগীয় কমিশনার, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ কমিশনার, ডিআইজি জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দল, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

ময়মনসিংহে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংসদ সদস্য মনিরা সুলতানা, সিটি মেয়র ইকরামুল হক টিটুসহ সর্বস্তরের মানুষ।

রংপুরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আরএমপি কমিশনার, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান খুলনার সর্বস্তরের মানুষ। তবে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় এবার জনসমাগম ছিল কম।

এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, যশোর, গোপালগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, পাবনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, নেত্রকোনা, ভালুকা, ঝিনাইদহ, খাগড়াছড়ি, বরগুনা, চাঁদপুর, নোয়াখালী, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।