shopner bd
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩২
×

বনানীতে চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ মার্চ ২০২১, ১৮:৫০

বনানীতে চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম

চিরনিন্দ্রায় শায়িত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম)।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বনানীতে সমাহিত হন এই বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘদিনের সহযোদ্ধাসহ হাজারো মানুষ চোখের জলে বিদায় জানান তাকে।

প্রতিথযশা এই কর্মবীরকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথম জানাযা শেষে, সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা।

বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এইচ টি ইমাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাকে অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

এইচ টি ইমাম তদানিন্তন পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হয়েও ১৯৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।