shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে ৭ মার্চ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ মার্চ ২০২১, ১৬:৩০

যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে ৭ মার্চ

৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীকালে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে। একইভাবে এ ভাষণ শুধু রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ১৮ মিনিটের ভাষণেই ছিল জাতির মুক্তি বার্তা, স্বাধীনতার পূর্ণ দিক নির্দেশনা। সেই ঐতিহাসিক ভাষণের পূর্ণ হলো ৫০ বছর।

যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পিতার প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন কন্যা শেখ হাসিনা। পরম মমতায় আগলে রাখা পিতৃমাতৃহীন ছোটবোন শেখ রেহানাও ছিলেন সাথে।

আনুষ্ঠানিকতা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন, বিএনপি’র রাজনৈতিক স্ট্যান্ডবাজি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কমীসহ সর্বস্তরের জনগণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।