shopner bd
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩২
×

শবেবরাত উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া-মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ মার্চ ২০২১, ০০:৫৭

শবেবরাত উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া-মাহফিল

পবিত্র শবেবরাত উপলক্ষে বায়তুল  মোকাররম জাতীয় মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে 'পবিত্র শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এছাড়া করোনাভাইরাসের প্রকোপ থেকে বাংলাদেশসহ সারা বিশ্ব যাতে রক্ষা পায় ও নিরাপদ থাকে সেজন্যও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।