shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

করোনায় আরও ৪৫ মৃত্যু, আক্রান্ত ৫ হাজারের বেশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ মার্চ ২০২১, ১৬:৫৬

করোনায় আরও ৪৫ মৃত্যু, আক্রান্ত ৫ হাজারের বেশি

কোভিড-১৯ কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯৯৪ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জন।

২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষায় এমন ফলাফল পাওয়া গেছে। 

একদিনে শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে সুস্থ হয়েছেন ২১৬২ জন। এ নিয়ে ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন সুস্থ হলেন। 

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও সংক্রমণ বেড়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।