স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩১ মার্চ ২০২১, ১৯:১২
মোবাইল অপারেটরদের তরঙ্গ পুনর্বিন্যাসের কারণে ১ ও ৭ এপ্রিল রাতে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার (৩১ মার্চ) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, প্রথম ধাপে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।
বিটিআরসি জানায়, গত ৮ মার্চ নিলামের মাধ্যমে ১৮শ মেগাহার্টজ ব্যান্ডে ৭.৪ মেগাহার্টজ এবং ২১শ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজসহ সর্বমোট ২৭.৪ মেগাহার্টজ তরঙ্গ গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডকে বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে আগে বরাদ্দ করা তরঙ্গের সঙ্গে নিলামে বরাদ্দ নতুন তরঙ্গ একত্রীকরণ করতে গিয়ে তরঙ্গ পুনর্বিন্যাস করা হয়েছে।
যার কারণে প্রথম ধাপে ১ থেকে ২ এপ্রিল ১৮শ মেগাহার্জ ব্যান্ড এবং ৭ থেকে ৮ এপ্রিল ২১শ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ পরিবর্তনজনিত কার্যক্রমের জন্য প্রতিদিন নির্দিষ্ট কিছু সময়ে মোবাইল নেটওয়ার্ক সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com