স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ এপ্রিল ২০২১, ১৪:২১
করোনা টিকা নেয়ার পরও আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যের এডিজি নাসিমা সুলতানা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নিজের আক্রান্তে কথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্ট্যাটাসে তিনি লিখেন, বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।
গতবছর টানা কয়েকমাস মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেসব্রিফিং করার বদৌলতে অধ্যাপক নাসিমা সুলতানা দেশের মানুষের কাছে অতি পরিচিত মুখদের একজন।
গত ২৭ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের দিন টিকা গ্রহণ করেছিলেন। টিকা গ্রহণের দুই মাসেরও বেশি সময় পর তিনি করোনায় আক্রান্ত হলেন।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (এমআইএস) সহ বেশ কয়েকজন কর্মকর্তাও করোনায় আক্রান্ত হন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com