স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ এপ্রিল ২০২১, ১১:৫২
কক্সবাজারের উখিয়া থেকে ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্যায়ে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে আরও দুই হাজার ১৪৭ জন রোহিঙ্গা। এদের মধ্যে ৫৪৭ জন পুরুষ, ৬৩০ জন নারী এবং ৯৭০ জন শিশু রয়েছে।
নৌবাহিনীর ছয়টি জাহাজে চট্টগ্রাম থেকে রওয়ানা হয়ে তারা শুক্রবার বিকাল ৩টায় ভাসানচরে পৌঁছায়।
এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। ভাসানচরে আসার পরপরই তাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিয়ে যাওয়া হয় ওয়্যারহাউজে।
সেখানে নৌবাহিনীর সদস্যরা তাদের ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেন। ওয়্যারহাউজে তাদের রান্না করা খাবার পরিবেশন করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com