shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩, শনাক্ত ৭ হাজার ৬৬২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ এপ্রিল ২০২১, ১৭:০৬

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩, শনাক্ত ৭ হাজার ৬৬২২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩, শনাক্ত ৭ হাজার ৬৬২

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬২ জনের, যা একদিনে সর্বোচ্চ।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে। এ সময়ে ৭ হাজার ৬৬২ জনসহ মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৬৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৩০টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, বাকি ২৪ জন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। মোট মারা যাওয়া ৯ হাজার ৪৪৭ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৮২ জন, নারী ২ হাজার ৩৬৫ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।