shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

আগামী ১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ এপ্রিল ২০২১, ১৪:৪৪

শেষ হচ্ছে বইমেলা

আগামী ১২ এপ্রিল অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান শনিবার এক বার্তায় এ তথ্য জানান।

এবারের বইমেলা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। তবে ওইদিন থেকে সর্বাত্মক লকডাউন শুরুর ঘোষণা আসায় নির্ধারিত সময়ের দুদিন আগেই বইমেলা শেষ করার সিদ্ধান্ত নিল সরকার।

করোনা মহামারির নানা বাধা পেরিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হয় এবারের বইমেলা। শুরুতে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলার সময়সূচি ধার্য করা হলেও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মেলার সময় কমিয়ে সন্ধ্যা ৬টায় শেষ করার সিদ্ধান্ত হয়। 

এরপর দেশজুড়ে সরকার চলাচলে বিধিনিষেধ আরোপ করায় ফের বইমেলার সময়সূচিতে পরিবর্তন এনে বেলা ১২ট থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।