shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মে ২০২১, ১৪:৫২

ড. ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের (৮ মে) শনিবার মারা যান তিনি।

মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। ড. ওয়াজেদ মিয়া বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞান গবেষণার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও ভূমিকা ছিল ড. ওয়াজেদ মিয়ার। ষাটের দশকে তিনি সম্পৃক্ত হন ছাত্রলীগের সঙ্গে। ১৯৬২ সালে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কিছুদিন জেল খাটেন তিনি।

১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জে জন্ম নেন ওয়াজেদ মিয়া। ‘সুধা মিয়া’ হিসেবে পরিচিত অসাধারণ মেধার অধিকারী এ বরেণ্য ব্যক্তি শৈশব থেকেই ছিলেন শিক্ষানুরাগী।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণী দিয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর সব আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে তার জন্মস্থান রংপুরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

রংপুর ও পীরগঞ্জে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকালে পৈতৃক নিবাস ফতেহপুর গ্রামে ড. ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত করাসহ সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মোনাজাত করা হবে। বিকেলে ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশন ও জেলা ছাত্রলীগ অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করবে।

ড. ওয়াজেদ স্মৃতি পরিষদ, রংপুর জেলা, মহানগর ও পীরগঞ্জ থানা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন সীমিত পরিসরে এসব কর্মসূচি গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।