স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ মে ২০২১, ০৭:০৫
প্রথম বাংলাদেশি হিসেবে স্কটল্যান্ডে সংসদ সদস্য (এমএসপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল হোসেন চৌধুরী। তাঁর জন্ম হবিগঞ্জ জেলায়। তিনি স্কটিশ লেবার পার্টির হয়ে লোথিয়ান অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের এক দিন পর ভোট গণনা শেষে গত শনিবার রাতে রিটার্নিং অফিসার নির্বাচনের ফল ঘোষণা করেন।
ফয়সল পেশায় ব্যবসায়ী। ২০১৪ সালে স্কটিশ গণভোটের সময় তিনি ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’-এ সহযোগিতা করেন।
ফয়সল চৌধুরীর জয়ের খবরে আনন্দে উচ্ছ্বসিত স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতরা। এর আগে ২০১৭ সালে ওয়েস্টমিনস্টার সংসদ নির্বাচনে তিনি লেবার পার্টির হয়ে এডিনবার্গ সাউথইস্ট অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com