স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ মে ২০২১, ০০:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও পরিবেশ-বান্ধব ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (২১ মে) প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী গণভবনে টিএসসির স্থাপত্য-সংক্রান্ত ডিজাইন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা শেষে এই নির্দেশ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম্বাসেডর-এট-লার্জ মোহাম্মাদ জিয়া উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com