shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

পরীমণিকে ধর্ষণচেষ্টার বিচার দাবি সংসদে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জুন ২০২১, ১৬:৫৬

পরীমণিকে ধর্ষণচেষ্টার বিচার দাবি সংসদে

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণিকে লাঞ্ছিত করার ঘটনার উত্তাপ সংসদ অধিবেশনেও পৌঁছে গেছে। তাকে যারা ধর্ষণ-হত্যাচেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সদস্য হারুনুর রশীদ।

আজ সোমবার জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইন পাসের সময় জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে হারুন এ দাবি করেন।

তিনি বলেন, যে বিষয়গুলো রাষ্ট্রকে নাড়া দিচ্ছে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ সেসবের প্রতি দৃষ্টি দিন। পরীমণি দেশের প্রখ্যাত একজন শিল্পী। চার দিন ধরে সে বিচারপ্রার্থী। বিচার পাচ্ছে না। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী নেই। অবশ্যই যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মুনিয়ার ঘটনা ঘটল। এগুলো যারা ঘটাচ্ছে তারা মাফিয়া। অবশ্যই তাদের বিচার করতে হবে।

এর আগে গতকাল রোববার রাতে প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চান পরীমণি।

ফেসবুক পেজে পরীমণি লেখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

পরে রাত সাড়ে ১০টার দিকে বনানীর নিজ বাসায় এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন। এ সময় নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি। এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন এই চিত্রনায়িকা।

সংবাদ সম্মেলনে পরীমণি বলেন, ‘বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।’ সাংবাদিকরা নাসির উদ্দিন মাহমুদের পরিচয় জানতে চাইলে পরীমনি বলেন, ‘সে পরিচয় দিছে সে নাকি বেনজীর আহমেদ’র (পুলিশ মহাপরিদর্শক) বন্ধু ভাই, কাছের মানুষ। সে বারবার এটাও আমাকে বলছিল, যখন আমাকে গায়ে হাত তুলছিল...।’

পরীমণি বলেন, ‘আমার সাথে যা হয়েছে আমি এর বিচার চাই। আমি সুইসাইড করার মতো মেয়ে নই। কিন্তু কোনো কারণে আমি যদি মারা যাই, ধরে নেবেন আমাকে মারা হয়েছে।’ ‘আমার কোনো সিকিউরিটি নেই। আমি ভয় পাচ্ছি।’

পরে আজ সোমবার ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দিকে সাভার থানায় নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।

পরে দুপুরে প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরার বাসা থেকে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে মদ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।