স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ জুন ২০২১, ১৫:৪৯
রেমিট্যান্সযোদ্ধাদের বিমান ভাড়া কমানোসহ চার দফা দাবি জানিয়েছে জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়াজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ঘোষিত চার দফা দাবি হচ্ছে- রেমিট্যান্সযোদ্ধাদের জন্য এয়ার টিকিটে লেবার ফেয়ার প্রদান করা ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা; জনশক্তি প্রেরণ খাতকে শিল্প হিসেবে ঘোষণা করে রিক্রুটিং এজেন্সির মালিকদের আর্থিক প্রণোদনা প্রদান করা; স্মার্টকার্ড গ্রহণ করে বৈধভাবে কর্মী প্রেরণ করা সত্ত্বেও মানবপাচার আইনে এজেন্সির মালিকদের হয়রানি বন্ধ করা এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও ফরেন দূতাবাসগুলোয় তালিকাভুক্ত করা।
জনশক্তি ব্যবসায়ীরা বলেন, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা থেকে ১৮-২২ হাজার টাকায় আরব দেশগুলোর এয়ার টিকিটের মূল্য হলেও বাংলাদেশ থেকে একই গন্তব্যে এয়ার টিকিটের মূল্য ৭০ থেকে ৯০ হাজার টাকা। অবিলম্বে বাংলাদেশ বিমানের মাধ্যমে হলেও রেমিট্যান্সযোদ্ধাদের জন্য লেবার ফেয়ার নির্ধারণ ও সেটির দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই।
সংগঠনের সভাপতি এম টিপু সুলতানের সভাপতিত্বে এবং মহাসচিব আরিফুর রহমানের সঞ্চালনায় এতে সহসভাপতি কাজী আবদুর রহিম, নাসির উদ্দিন, ইনাম আবদুল্লাহ মহসিন, সাংগঠনিক সম্পাদক লায়ন সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আহমাদুল্লাহ বাচ্চু, দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মকবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com