কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ২৮ জুন ২০২১, ০০:২৫
লকডাউন নিশ্চিত রতে প্রশাসনের সাথে সহায়ক হিসেবে মাঠে কাজ করতে ৬১ লাখ আনসার সদস্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 'বৃক্ষরোপন কর্মসূচী-২০২১' এর উদ্বোধন শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সারা দেশব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 'বৃক্ষরোপন কর্মসূচী-২০২১' শুরু করেছে। আজ ২৭ জুন রবিবার সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি স্থাস্থ্যবিধি মেনে গাছের চারা রোপনের মাধ্যমে সারা দেশে “বৃক্ষরোপন কর্মসূচী-২০২১” এর শুভ উদ্বোধন করেন।
এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কমান্ড্যান্ট মোঃ মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, উপ-মহাপরিচালক (অপারেশনস্) মোঃ সামছুল আলম-সহ সদর দপ্তর ও একাডেমির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যব্রৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com