shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

‘ভূমি মন্ত্রণালয়ের সব সেবা এক জায়গা থেকে নিশ্চিত করতে হবে’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৭

‘ভূমি মন্ত্রণালয়ের সব সেবা এক জায়গা থেকে নিশ্চিত করতে হবে’

রাজধানীজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের ভূমি ব্যবস্থাপনার কাজ এক ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনার অংশ হিসেবে তেজগাঁওয়ে ১৮৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ১৩তলা ভূমি ভবন। পাশাপাশি দেশজুড়ে উপজেলা আর ইউনিয়ন পর্যায়ের জরাজীর্ণ কার্যালয়গুলো বদলে দিতে নেয়া হয় উদ্যোগ। তারই অংশ হিসেবে তৈরি হয়েছে ১২৯টি উপজেলা এবং ৯৯৫টি ইউনিয়ন ভূমি অফিস। ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা এবং জমির তথ্য সহজে পেতে হয়েছে ভূমি ডাটা ব্যাংকও।

বুধবার (৮ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে তিনি বলেন, দেশের ভূমি সংক্রান্ত জটিলতা সহজ করতে উদ্যোগ নিয়েছে তার সরকার।

সরকারপ্রধান জানান, জমির মালিকানা না দেয়ার হুঁশিয়ারিতে ২০১৩ সালে ভূমি অফিস পোড়ানো বন্ধ করে বিএনপি-জামায়াত জোট।

প্রধানমন্ত্রী বলেন, যারা উড়ে এসে অবৈধভাবে ক্ষমতা দখল করে, দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। বিএনপি-জামায়াতেরও ছিল না। তাদের রাজনীতি মানুষের জন্য নয়, টাকার জন্য রাজনীতি করে।

দেশের তিন কোটি হোল্ডিংয়ের মধ্যে এরইমধ্যে এক কোটি হোল্ডিংয়ের তথ্য ভূমি ডাটা ব্যাংকে যোগ হয়েছে। বাকিগুলোর কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।