shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

সৌদি পৌঁছেছেন ৬০ হাজারের বেশি হজযাত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জুলাই ২০২২, ০৯:৪৩

হজযাত্রী
হজযাত্রী

দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে চলা হজ ফ্লাইট শেষ হলো। মঙ্গলবার (৫ জুন) পর্যন্ত গত ৩২ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন্সের মোট ১৬৫টি হজ ফ্লাইটে ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনের তথ্যানুযায়ী জানা যায় এসব তথ্য।

১৬৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৩০ হাজার ৩৬৩ জন হজ যাত্রী সৌদি গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটের মাধ্যমে ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটের মাধ্যমে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন।

এদিকে হজ পালনে গিয়ে মৃত্যু হয়েছে আরও এক বাংলাদেশির (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ জুলাই) রাত ২টায় প্রকাশিত এক হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এই নিয়ে এই বছর হজে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৩ জন বাংলাদেশির মৃত্যু হলো। তাদের মধ্যে ৯ জন পুরুষ আর ৪ জন নারী।

আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ পালন শেষে আগামী ১৪ জুলাই বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৪ আগস্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।