shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

বাংলাদেশ বেতারের মহাপরিচালক কামরুজ্জামান আর নেই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ জুলাই ২০২২, ১২:২৩

আহম্মদ কামরুজ্জামান
আহম্মদ কামরুজ্জামান

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ শনিবার (২৩ জুলাই) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

মহাপরিচালকের স্টাফ অফিসার মো. মাহমুদুন নবী শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার লাশ দেশে আনা হবে। তবে কখন আনা হবে বিষয়টি এখনও জানা যায়নি।

পারিবারিকভাবে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

আহম্মদ কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০২১ সালের ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।