shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ আগস্ট ২০২২, ১০:০৭

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণ হয়ে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), সাহাদৎ হোসেন (২০), মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২)। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে প্রতিবেশী সাকিব বলেন, কেরানীগঞ্জের জিনজিরার নম্বর এলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় গ্যাস বিস্ফোরণ হওয়ার শব্দ পাই। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেরানীগঞ্জের জিনজিরা নান্দাইলই এলাকার শিশুসহ ৬ দগ্ধ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।