shopner bd
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩২
×

কোন অনলাইন নিউজ পোর্টাল কতটি অ্যাক্রিডিটেশন কার্ড পাবে জানালো সরকার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ আগস্ট ২০২২, ১০:২৩

অ্যাক্রিডিটেশন কার্ড
.

দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নতুন নীতিমালায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টাল-ডিজিটাল নিউজ পোর্টাল কোনটা কতোগুলো কার্ড পাবে তাও জানিয়েছে সরকার।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের গেজেট প্রকাশিত হয়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নীতিমালা যুগোপযোগী করার লক্ষ্যে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ প্রণয়ন করেছে সরকার।

নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের কার্ড প্রাপ্তির সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী, পোর্টালের গুগল অ্যানালিটিকসে ইউনিক ভিউয়ারস সংখ্যা ৪ কোটি ০১ এর বেশি হলে ৩টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৬টি, ৩ কোটি ০১ থেকে ৪ কোটি হলে ২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৫টি, ২ কোটি ০১ থেকে ৩ কোটি হলে ১টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৪টি, ১ কোটি ০১ থেকে ২ কোটি হলে ১টি স্থায়ী ও ২টি অস্থায়ী মিলে মোট ৩টি এবং ৫০ লাখ থেকে ১ কোটি ১ ভিউয়ার হলে ১টি স্থায়ী ও একটি অস্থায়ী কার্ড পাবে নিবন্ধিত অনলাইন গণমাধ্যম।

নতুন নীতিমালায় অনলাইন নিউজ পোর্টাল-ডিজিটাল নিউজ পোর্টালের সংজ্ঞায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যম হিসাবে বোঝাবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতেও আগের নীতিমালা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি। এই কমিটিতে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের একজন প্রকাশক যুক্ত করার কথা বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।