shopner bd
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩২
×

‘বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবেই’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ সেপ্টেম্বর ২০২২, ২২:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবেই।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

‘বিএনপির আন্দোলনে পুলিশ হামলা করছে’ রুমিনের এমন বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমি পুলিশকে বলেছি কিছু না বলার জন্য এটা ঠিক। তবে পুলিশকে আক্রমণ করলে তারা সেটা প্রতিহত করবেই।

তিনি বলেন, পুলিশ তো আগ বাড়িয়ে কিছু করেনি। তারা যদি আক্রান্ত হয় তাদের নিজেকে বাঁচাবার অধিকার আছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি তো আন্দোলন করার কথা বলেছি। শান্তিপূর্ণভাবে মিছিল-আন্দোলন করেন কেউ কিছু বলবে না। যেখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে সেখানে তো কেউ কিছু বলছে না।

বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা চাপ লক্ষণীয় হলেও বিশ্বব্যাংকের সাম্প্রতিক গবেষণায় এসেছে, বাংলাদেশ খাদ্য ঘাটতিতে নেই। বাংলাদেশ কোনো সংকটে নেই। প্রতিবেশি অনেক দেশের প্রেক্ষাপটেও বাংলাদেশের ঋণ পরিশোধজনিত ঝুঁকি নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।