shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬

শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা
শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সাড়ে নয়টায়) নরেন্দ্র মোদিসহ তার মন্ত্রী সভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। এসময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের সামনে নিয়ে যাওয়া হয়।

এরপর তার সম্মানে গান স্যালুট দেওয়া হয়। প্রথমে বেজেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এরপর ভারতের।

প্রধানমন্ত্রী গার্ড অব অনারও পরিদর্শন করেন। পরবর্তী কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী রাজঘাটে যাচ্ছেন। সেখানে তিনি গান্ধীর সমাধি সৌধে মহাত্না গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।