shopner bd
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩২
×

রাজধানীতে ঠান্ডা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৩১

আবহাওয়া
.

রাজধানীতে বেড়েই চলছে শীতের তীব্রতা। পাশাপাশি ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, এ পরিস্থিতি থাকবে আরও দুয়েক দিন।

ঢাকায় এবার শীত এসেছে স্বাভাবিক সময়ের অনেকটা পরে। তবে গেলো দুদিনে শীতের অনুভূতি অনেকটাই হাড়কাঁপানো।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৬ জানুয়ারি) থেকে কমে আসতে পারে কুয়াশা; সেই সঙ্গে বাড়তে পারে উত্তাপ।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘শীত আরও দুয়েক দিন থাকতে পারে। তারপরেই যে শীত কমে যাবে, সেটা বলা যাবে না। তবে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।’

গত কয়েকদিনের কুয়াশার পর বৃহস্পতিবার দুপুরে আলোর ঝলক দেখা গেলেও বিকেলের পর থেকে আবারও রাজধানী ঢেকে যায় তীব্র কুয়াশায়। জেঁকে বসে শীত। বাতাসে কনকনে ঠান্ডা। ঘরের বাইরে শীত উপেক্ষা করেই কাজ করতে হয় নগরবাসীর। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ।

ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এদিন ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকাসহ সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।