shopner bd
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩২
×

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৪

.

সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসা শেষে দুই মাস নয় দিন পর আগামীকাল (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে গত ২৭ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা দেওয়া হয় তাকে।

এদিকে গত ২ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এখনও সিঙ্গাপুরে চিকিৎসার জন্য আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।