shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

‘সংলাপ’ করে রোডম্যাপ প্রণয়ন করতে হবে : জেএসএফ

  হাকিকুল ইসলাম খোকন ২৭ আগস্ট ২০২৪, ২২:৪৬

.

রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানকারী শক্তির সাথে ‘সংলাপ’ করে রোডম্যাপ প্রণয়ন করতে হবে বলে বাপসনিউজকে জিনিয়েছেন জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ)”র  বাসাদেশ এর পক্ষ থেকে সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, তা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অভিপ্রায় পুরণে সহায়ক। তিনি বৈষম্যহীন ছাত্র সমাজের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ বলে যে প্রতিশ্রুতি জাতির সামনে জ্ঞাপন করেছেন তা সংগ্রামী ছাত্র-জনতাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আশাবাদী করেছে।

বাংলাদেশে কোনক্রমেই যেন আর ফ্যাসিবাদের উত্থান না হয়, তার জন্য উপনিবেশিক শাসনব্যবস্থার বিকল্প স্বাধীন দেশের উপযোগী শাসনব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রের ক্ষমতা কাঠামোগত ও সাংবিধানিক সংস্কার, স্বাধীন বিচার বিভাগ ও মানবিক পুলিশ বাহিনী গঠন, এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ অন্তর্ভুক্তিসহ করে জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করে আধুনিক দক্ষ সেনাবাহিনীর গড়ে তোলার  ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কাজ এই সরকারকেই সম্পন্ন করতে হবে। এই সরকার স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে সকল শ্রেণী মানুষের সমর্থিত সরকার। 

এই সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐকমত্যের ফসল। এই সরকারকে প্রশাসন ও পুলিশের অভ্যন্তরে ফ্যাসিবাদের সহযোগী দোসর আমলাদের দ্রুত পরিবর্তন করতে হবে। সংস্কারের প্রয়োজনীয় কাজ শুরু করতে হবে। 

বন্যা নিয়ন্ত্রণের পর রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানকারী শক্তি, তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল সমাজ শক্তি ও অংশিজনের সাথে ধারাবাহিক ‘সংলাপ’করে  জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রোড ম্যাপ প্রণয়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা শুরু করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।