shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

নগরকান্দায় শতবর্ষী বৃদ্ধা মাকে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করলেন ইউএনও

  নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ২৪ মে ২০২১, ১৬:৩৩

নগরকান্দা ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দায় শতবর্ষী সেই বৃদ্ধা মাকে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু। সোমবার রাতে ইউএনও ঐ বাড়ীতে যান এবং বৃদ্ধাকে উদ্ধার করেন।

এ সময় ইউএনও বৃদ্ধা মাকে খাবার খাইয়ে পরিবেশ সম্মত স্থানে থাকার ব্যবস্থা করেন। ভালো পরিবেশ পেয়ে বৃদ্ধা স্বস্থির নিঃশ্বাস ফেলেন। এসময় বৃদ্ধার একমাত্র ছেলে রমেন মন্ডলকে সতর্ক করেন।

উল্লখ্য নগরকান্দা পৌরসভার ১ নং ওয়ার্ড করপাড়া এলাকার রমেন মন্ডল তার শতবর্ষী মা রাজেশ্বরী মন্ডল কে একটি পরিত্যক্ত ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখছেন দীর্ঘদিন যাবত। রমেন মন্ডল উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে সম্প্রতি অবসরে আছেন। একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঘরে জরাজীর্ণ অবস্থায় তাকে রাখা হয়েছিল। ঐ শতবর্ষী মা ময়লা আবর্জনার ভিতর তীব্র গরমে কাতরাচ্ছি। ঘরের মধ্যে কোন ফ্যান নেই, না পাচ্ছে ঠিকমতো খাবার, না পাচ্ছে একটু পানি। 

একমাত্র ছেলে ছেলের বউ আরাম আয়াসে আলিশান ঘরে থাকলেও সেই ঘরে জায়গা হয়নি বৃদ্ধা মায়ের। সোমবার এই সংবাদটি বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই ইউএনও ঐ বাড়ীতে উপস্থিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন,  সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিসসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।