সিরাজগঞ্জ প্রতিনিধি ২৫ মে ২০২১, ১৮:০২
সিরাজগঞ্জ রায়গঞ্জে "জমি আছে ঘর নাই" আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে গৃহহীনেরা বিশাল আনন্দ র্যালী করেছেন।
গতকাল মঙ্গলবার (২৪ মে) সকাল ১১ টায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প'র আওতায় ঘর পাওয়া ২শ ৯৩টি গৃহহীন পরিবার নিমগাছি বাজার চত্ত্বরে আনন্দ র্যালীতে অংশ নেন। তারা বাজার এলাকার বিভিন্ন রাস্তায় উচছাস ও আনন্দ প্রকাশ করে। আনন্দ র্যালীতে স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা, প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

র্যালীটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দিয়ে সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল রিপন বলেন, মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারদের ঘর তৈরি করে দিয়ে অনন্য উদাহরণ তৈরি করেছেন। ২৯৩ পরিবারকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ঘরগুলো দিতে পেরে তিনিও পরিবারগুলোর সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে প্যানেল চেয়ারম্যান দুলাল কুমার লব, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তারিকুল ইসলাম, আব্দুর রউফ তালুকদার, শাহাদত হোসেন ও গৃহহীন নেতা জয়ানাল আবেদিন, নুর আলম, সন্ধ্যা রানী রবিদাস, মিনতী রানী মাহাতো প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com