বরগুনা প্রতিনিধি ২৬ জুন ২০২১, ০১:৫২
বরগুনায় আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী ও ব্রাজিল সমর্থকগোষ্ঠীর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস সার্কেলের আয়োজনে শুক্রবার (২৫ জুন) বিকেল ৪টায় বরগুনার সার্কিট হাউস মাঠে এক ঘণ্টার এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে আর্জেন্টিনাক সমর্থকগোষ্ঠীকে ১-০ গোলে হারিয়ে বিজয়ের উল্লাসে মাতে ব্রাজিল সমর্থকগোষ্ঠী।
ব্রাজিল সমর্থকগোষ্ঠীর খেলোয়াড় কে এম শফিকুল ইসলাম শাওন বলেন, খেলার তিন মিনিটের মাথায় রেদওয়ান আকন গোল করে আর্জন্টিনা সমর্থকগোষ্ঠীকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান। পরে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে ব্রাজিল সমর্থকগোষ্ঠী।
তিনি আরো বলেন, দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় হাদিস খান একটি গোল করলে খেলায় সমতায় ফেরে ব্রাজিল সমর্থকগোষ্ঠী। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
এতে টাইব্রেকারে আর্জেন্টিনাক সমর্থকগোষ্ঠীকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় ব্রাজিল সমর্থকগোষ্ঠী। বিজয় সূচক গোলটি করেন ব্রাজিল সমর্থকগোষ্ঠীর খেলোয়াড় সোহেল মাহমুদ।
শাওন বলেন, ফুটবল নিয়ে বিশ্বজুড়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের টানটান উত্তেজনার মধ্যে নিজেদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com