স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ মার্চ ২০২১, ১৮:২১
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) ও এসকেএস ফাউন্ডেশনের এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এর উপস্থিতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন ও এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন।
চুক্তির আওতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনআরবিসি ব্যাংকের পরিচালক লকিয়ত উল্লাহ, এ এম সাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com