কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাস হ্যামট্রাম্যাক সিটিতে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুল্যার সার্ভিসের আয়োজন করেছে। শুধু অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে এই সেবা দেওয়া হবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের ১১৪০৫ কনান্ট এভিনিউয়ে (কাবাব হাউজ) এই সেবা দেয়া হবে।
ভ্রাম্যমাণ কনসুল্যার সার্ভিসে ডিজিটাল ই-পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, নো-ভিসা রিকোয়ার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা দেয়া হবে। নতুন পাসপোর্টের জন্য আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি প্রদান করতে হবে।
নিম্নলিখিত নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে-
৯১৭-৩৬২-৩৬৭৯, ২৪৮-২৩৮-৯২৪২, ৫৮৬-৫৫৬-০৫২৭, ৩১৩-৬১৫-১৬৩৮, ৩১৩-৯৮৫-৬৫৭৭, ৩১৩-৭০৭-৭৬৭৬, ৩১৩-৯০৩-০৩৫৭, ৩১৩-৪৫০-৫৮৮৭, ৩১৩-৮২৮-৭৫৬২, ৩১৩-৪৫০-৫৮৭৭, ৫৮৬-৫৫৩-৭৫৪৮।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com