shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

মিশিগানে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০১ মার্চ ২০২১, ১৭:৪৫

মিশিগানে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের মিশিগানে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম শুরু হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আশফাকুল নোমানের নেতৃত্বে ৪ সদস্য নিয়ে এই সেবা প্রদানের কাজ শুরু করেছেন, করোনার কারণে শুধু অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে এই সেবা দেওয়া হচ্ছে। 

২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হ্যামটরমিক সিটির (কাবাব হাউজে) এই সেবা চলছে, ভ্রাম্যমাণ কনসুল্যার সার্ভিসে মধ্যে ডিজিটাল ই-পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, নো-ভিসা রিকোয়ার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।

ভ্রাম্যমাণ কনসুল্যার সার্ভিসের আয়োজকদের মধ্যে যারা নিরালসভাবে কাজ করছেন, তারা হলেন- আব্দুস শাকুর খাঁন মাখন, মুহিত মাহমুদ, খাজা শাহাব আহমদ, শেখ বদরুদ্দোজা জুনেদ, মো. সাবুল হোসেন, এমরান নাহিদ, মো. জাহেদ মাহমুদ আজিজ (সুমন) নুরুজ্জামান এখলাছ, তাহের লুৎফর, মো. রাসেল এবং সায়মাসহ অনেকে। মিশিগান বসবাসরত বাংলাদেশিরা এই ধরনের ভ্রাম্যমাণ কনসুল্যার সেবা প্রদানের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।