shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

কুয়েতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ০৯ মার্চ ২০২১, ১৯:৪৭

কুয়েতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠানের শুরুতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দূতাবাসের কর্মকর্তা - কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। 

এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতির জনক ও তার পরিবারসহ সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ভার্চুয়াল মিটিংয়ে পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।‌  

এরপর দূতাবাসের কর্মকতারা একে একে বাণীসমূহ পাঠ করে শুনান। দিবসটি উপলক্ষে জুম অনুষ্ঠানে আলোচনা সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ(এমপি) সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী,  ড. আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রী, মিস আনা পারলিনী পরিচালক ইউনেস্কোর আঞ্চলিক কার্যালয় দোহা কাতার, অধ্যাপক  ড.আবু মোহাম্মদ দোলোয়ার হোসেন, ইতিহাস বিভাগ এবং ডিন, কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, কাউন্সিলর ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন, কাউিন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খান প্রমুখসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উক্ত ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।