shopner bd
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩২
×

‘অন্তর্জাল’ নিয়ে যা বললেন মিম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জুন ২০২১, ১৫:২৬

‘অন্তর্জাল’ নিয়ে যা বললেন মিম

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বিরতির পর নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘অন্তর্জাল’। সম্প্রতি ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। সাইবার থ্রিলার ধাঁচের এই ছবিটি পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন।

মিমের ভাষ্য, ‘একটি দেশ যখন সাইবার অ্যাটাকের মুখে পড়ে, তখন সে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী মিলে দেশকে রক্ষা করে। ছবিতে সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের ভূমিকায় আমাকে দেখা যাবে, যে মেয়েটি দেশকে রক্ষার যুদ্ধ করে। “আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা”- এটাই ছবির মূল ভাবনা। প্রযুক্তি দুনিয়ায় নারীদের অংশগ্রহণের হার খুবই কম। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নারীদের প্রযুক্তি ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে। সাইবার সচেতনতা তৈরিতে ছবিটি ভূমিকা রাখবে।’

আসছে ঈদে ‘পরান’ ছবিটি মুক্তি পাওয়ার কথা। এর খবর জানতে চাইলে তিনি বলেন, ‘করোনার কারণে দীর্ঘ বিরতির পর সিনেমা হলে আবার নতুন ছবি মুক্তি পাচ্ছে। এটা আমাদের জন্য খুশির সংবাদ। দেশের দর্শক পর্দায় যে ধরনের ছবি দেখতে পছন্দ করেন, “পরান” তেমনই এক গল্প। রোমান্টিক-কমেডির এই ছবিতে আমাকে একজন সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে, যার নাম অনন্যা। তার জীবনের উত্থান-পতন নিয়েই এর গল্প এগিয়েছে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’

‘দামাল’র কাজ কতদূর? উত্তরে মিম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার গল্পে নির্মিত এই ছবির দৃশ্যধারণ শেষ করেছি। এখন ডাবিং বাকি। এতে প্রতিবাদী এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। নির্মাতা রায়হান রাফি ছবিতে মুক্তিযুদ্ধ ও ফুটবল খেলার মতো দুটি বিষয় তুলে ধরেছেন।’

আবার উপস্থাপনায় দেখা যাবে? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘অনেক কিছুই করতে চাই, কিন্তু সময় হয়ে ওঠে না। উপস্থাপনা ভালো লাগে। লকডাউনের সময় ঘরবন্দি সময়টাকে কাজে লাগাতে “মিমস কাস্টডি” অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলাম। নিজের ইউটিউব চ্যানেলের আয়োজন বলেই এটি করা। আবার কবে উপস্থাপনায় দেখা যাবে, তা নিশ্চিত বলতে পারব না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।