স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২১, ০১:১১
আলোচিত নায়িকা পরীমণির সঙ্গে তার প্রথম স্বামী ফেরদৌস কবীর সৌরভের এখনো তালাক হয়নি। কাগজে কলমে দু’জন এখনো স্বামী স্ত্রী। এমন দাবি করেছেন সৌরভ। প্রথম স্বামীকে তালাক না দিয়েই পরীমণি অন্যজনকে বিয়ে করেন বলে দাবি সৌরভের। পরবর্তীতে আরেকজনের সঙ্গে বাগদান করেছিলেন। তার সঙ্গে বিয়ের গুঞ্জন ওঠে। পরবর্তীতে অপরজনকে বিয়ে করেন পরী।
পরীর প্রথম স্বামী সৌরভ গণমাধ্যমকে জানিয়েছেন, কলেজে মিডিয়ার মানুষটির সঙ্গে পরিচয় ও গণমাধ্যমে ছবি ছাপার পর পরী বেপরোয়া হয়ে যান। পরীর নানীর দেওয়া নাম ছিল পরীবানু।
মডেল অভিনেত্রী হওয়ার জন্য তখন তিনি পরীবানু থেকে ‘বানু’ শব্দ ফেলে দিয়ে পরীমণি নাম ধারণ করেন। একই সঙ্গে উশৃঙ্খল জীবন যাপন শুরু করেন। ফলে স্বামীর সঙ্গে দূরত্ব শুরু হয়। পরে মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরীমণি বিয়ে করেছেন বলে সৌরভ জানতে পারেন। এরপর ২০১৫ সালে সৌরভ ঢাকা ছেড়ে কেশবপুরে ফিরে যান।
সৌরভ বলেন, সবশেষ ২০১৬ সালে পরীমণির সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। তবে তারা কেউ কাউকে এখনো তালাক দেননি বলে সৌরভ জানান।
উল্লেখ্য, গেল ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধার হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com