shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

প্রেম করছি, বিয়ে আগামী বছর করবো: আঁচল আঁখি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ আগস্ট ২০২১, ১৬:৫০

প্রেম করছি, বিয়ে আগামী বছর করবো: আঁচল আঁখি

ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা আঁচল আঁখি। অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। অর্জন করেছেন দর্শকের আস্থা। মাঝে ব্যক্তিগত কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ডুব মেরেছিলেন। তবে ফিরেই আবারও ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। একের পর এক চলচ্চিত্রে অভিনয় করছেন এই সুন্দরী।

কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে- বিয়ে করেছেন আঁচল আঁখি। তার বিয়ের খবর ঢালিউডের বাতাস ভারী করলেও, এমন গুঞ্জনের কোন সত্যতা নেই বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি।

আঁচল বলেন, 'আমি বিয়ে করিনি। তবে প্রেম করছি। আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ে করবো।'

শোবিজে গায়ক অমির সঙ্গে আঁচলের প্রেমের বিষয়টি বেশ চর্চিত। তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। অমির গানে মডেলও হয়েছেন এই নায়িকা। এবার অমির সঙ্গে প্রেমের খবর নিশ্চিত করলেন আঁচল। জানিয়ে দিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আয়োজন করে বিয়ে করবেন।

এদিকে করোনাকালে শারীরিক ও মানসিকভাবে নিজেকে পরিবর্তনের চেষ্টা করেছেন আঁচল। ভবিষ্যৎ নিয়ে ভেবেছেন, কীভাবে পথ অনুসরণ করবেন সেটিও ভেবেছেন। নতুন কিছুর জন্য অপেক্ষা করেছেন।

সিনেমা থেকে দূরে থাকা প্রসঙ্গে তিনি বলেন, 'বিরতিতে ছিলাম কারণ আমাদের ফিল্মের অবস্থা খারাপ ছিল। পছন্দ মতো সিনেমা পাইনি। এজন্য অপেক্ষা করেছিলাম। মনে হয়েছিল অপেক্ষা করলে ভালো কিছু হবে। এরপর তো করোনা এলো। এখন ভালো কিছু কাজ হাতে আছে। গল্প পছন্দ হলে আরও ভালো ভালো কাজে দেখতে পারবেন।'

প্রসঙ্গত, শাবনূরের অভিনয় দেখে সিনেমায় আগ্রহী হয়ে ২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। তার প্রথম অভিনীত প্রথম সিনেমা ‘ভুল’। যদিও ‘জটিল প্রেম’ তার প্রথম ব্যবসা সফল সিনেমা। এর আগে তিনি রোম্যান্টিক, অ্যাকশন মুভি করেছেন। কিন্তু এখন নারী চরিত্র কেন্দ্রিক কাজ করতে আগ্রহী। আর তাই একদম বেছে বেছে কাজ করছেন এই নায়িকা।

প্রসঙ্গত, চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন আঁচল। তার অভিনীত সবশেষ সিনেমা ‘ঘর ভাঙা সংসার’। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে ডিপজলের বিপরীতে দেখা যাবে আঁচলকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।