shopner bd
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩২
×

বাগদান হলেও কেন বিয়ে করছেন না ফারিয়া!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ অক্টোবর ২০২১, ১৫:২৫

বাগদান হলেও কেন বিয়ে করছেন না ফারিয়া!

ঢাকাই সিনেমার এ সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া বাগদান করেছিলেন গত বছরের ১ মার্চ। সে খবর আবার প্রকাশ করেন আরও চার মাস পর। হবু বরের নাম রনি রিয়াদ রশীদ। প্রায় সাত বছর প্রেমের পর তারা বাগদান করেছিলেন।

এদিকে বাগদানের দেড় বছর পার হয়ে গেলেও এখনও বিয়ে করেননি ফারিয়া-রনি। কিন্তু কেন? জবাব দিয়েছেন নায়িকা। তিনি জানালেন, বিয়ে নিয়ে এখন তার কোনো পরিকল্পনাই নেই।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে একটি ফ্যাশন হাউজের শোরুম উদ্বোধনের সময় সাংবাদিকদের মুখোমুখি হন নুসরাত ফারিয়া। সেখানেই তিনি বলেন, ‘বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার (এটা পরিষ্কার)! বিয়ে করার জন্য সবকিছু গুছিয়ে নিতে আরও ছয়-সাত মাস সময় লাগে। সেই সময়টা আমার কাছে নেই। মহামারির জন্য দুই বছরের মতো পিছিয়ে গেছি। মহামারি কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে৷ তাই আপাতত বিয়ে করছি না।’

বর্তমান ব্যস্ততা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এই মুহূর্তে আমার হাতে অনেক কাজ। অনেকগুলো স্ক্রিপ্ট হাতে আছে। ওটিটি, সিনেমা এসব নিয়েই সামনে ব্যস্ত থাকতে হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি। যেখানে তরুণ শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করছেন ফারিয়া। আসন্ন নভেম্বরে এই সিনেমার বাকি অংশের শুটিং হবে। এ বিষয়ে নায়িকা বলেন, ‘এত বড় দায়িত্ব আমি পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শুটিং সেটে আমাকে সবাই হাসিনা বলে ডাকতেন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই আমাকে হাসিনা বলতেন। এ জন্য মুম্বাইয়ে শুটিং চলাকালে ফারিয়া নামটা ভুলেই গিয়েছিলাম।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।