shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

এই রমজানে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ হোক: সাবা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ এপ্রিল ২০২২, ১৪:০৪

এই রমজানে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ হোক: সাবা

দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা আজ রোববার থেকে প্রথম রমজান পালন করছেন। আর এই রমজান মাসে সবার জন্য ইতিবাচক শক্তি প্রার্থনা করেছেন অভিনেত্রী সোহানা সাবা। পবিত্র মাসটিতে সবার পাপ মুক্তিরও কামনা করেছেন তিনি।

রমজানের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন সাবা। সেখানে তিনি বলেন, ‘এই রমজান মাসে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ হোক, ইতিবাচক শক্তি আসুক আমাদের জীবনে। আমাদের জীবন থেকে পাপমুক্ত করুক আল্লাহ্‌। আল্লাহ্‌ আমাদের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। সবাইকে রমজানের শুভেচ্ছা।’

ভিডিওর ক্যাপশনে সাবা লিখেছেন, ‘নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় রমজান মাস।’

এদিকে, বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন নাটকের সুপরিচিত অভিনেত্রী সোহানা সাবা। দীর্ঘদিন নাচের সঙ্গে যুক্ত তিনি, র‍্যাম্প মডেল হিসেবেও কাজ করেছেন এই তারকা।

সারাহ বেগম কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে ২০০৫ সালে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’সহ টলিউডের ‘ষড়রিপু’ সিনেমায় দেখা গেছে তাকে। সবগুলো সিনেমাতেই অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।