shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

অস্ট্রেলিয়ার সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ: মরিসন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ মে ২০২১, ১৫:০১

মরিসন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দেশটির সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার সংক্রমণ অব্যাহত রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দেশের সীমান্ত খুলে দেয়ার কোনো ইচ্ছে অস্ট্রেলিয়ানদের নেই।

এর আগে অস্ট্রেলীয় সরকার বলেছিল, দেশটির সকল বয়স্ককে করোনার টিকা দেয়ার পর সীমান্ত পুনরায় খুলে দেয়া হবে।

তবে মরিসন বলছেন, তিনি এ বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তিনি বলেন, আমি মনে করি অস্ট্রেলিয়ানরা এ মুহূর্তের বিধিনিষেধই মেনে চলতে চাইবে। প্রাথমিকভাবে দেশটির সরকার অক্টোবরের মধ্যে সব নাগরিককে টিকার আওতায় নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সরবরাহ সংকটের কারণে তা আর সম্ভব হচ্ছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।