স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ জুলাই ২০২১, ১৫:২৮
১০ মিনিটে ৭৬টি হটডগ সাবাড় করে বিশ্ব রেকর্ড গড়েছেন এক ব্যক্তি। রোববার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হটডগ প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড গড়েন চেস্টনাট নামের সেই ব্যক্তি।
চেস্টনাক একজন পেশাজীবী খাদক। ২০০৭ সাল থেকে ১৫টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই ভোজনরসিক। এর মধ্যে ১৪টিতেই বিজয়ী হয়েছেন। ভেঙেছেন নিজের রেকর্ড।
এবারের প্রতিযোগিতায় চেস্টনাটের প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও আট প্রতিযোগী। তবে তার ধারে কাছেও যেতে পারেননি কেউ। দ্বিতীয় অবস্থানে থাকা জফরি এসপার খেয়েছেন ৫০টি হটডগ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com