স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ নভেম্বর ২০২১, ১৮:১৮
মহাকাশ জয়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। একের পর এক শুধু মহাকাশযান উৎক্ষেপণই নয়, এবার মহাকাশে হাঁটার অভিজ্ঞতাও অর্জন করলেন দেশটির এক নারী নভোচারী। রোববার বিশেষ এক পোশাক পরে মহাকাশযান থেকে বাইরে বের হয়ে আসেন দুই নভোচারী। এর মধ্যে প্রথমবারের মতো অভিজ্ঞতা নিয়েছেন ওয়াং ওয়াপিং নামের এক নারী নভোচারী।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন ৫৫ বছর বয়সি ঝাই নামের আরেক অভিজ্ঞ নভোচারী। তারা কিছু সময় অরবিটাল স্টেশনের বাইরে শূন্যে হাঁটাহাঁটি করেন। নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে শূন্যে হাঁটার এই অভিজ্ঞতা শেয়ার করতে ভুল করেননি তারা। ভিডিও কনফারেন্সে এই অর্জন উদযাপন করেন চীনের মহাকাশ গবেষকরা। তুলে ধরেন নিজেদের অবদানের কথাও।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com