স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ ডিসেম্বর ২০২১, ১৫:৫৪
প্যারিসকে হটিয়ে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরের স্থান দখল করে নিয়েছে ইসরাইলের তেল আবিব।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) করা সর্বশেষ জরিপে উঠে এসেছে বসবাসের খরচের দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর তালিকা। আর সেখানে পঞ্চম স্থান থেকে এক লাফে প্রথম স্থানে উঠে এসেছে তেল আবিব।
১৭৩টি শহরে মার্কিন ডলারে পণ্য এবং সেবার দাম বিবেচনা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে ইআইইউ'র সংগ্রহ করা তথ্য অনুযায়ী, তেল আবিবে নিত্যপণ্যের দাম বেড়েছে সাড়ে তিন শতাংশ। গত পাঁচ বছরে এটি সর্বোচ্চ মূল্যস্ফীতি।
বসবাসের খরচ হঠাৎ করে এতো বেড়ে যাওয়ার পেছনে করোনাকালে পণ্য সরবরাহ ব্যবস্থায় ধ্বস নামাকে দায়ী করছে ইআইইউ।
গত বছর প্যারিস, হংকং এবং জুরিখ যৌথভাবে এ তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল। এবছর প্যারিস সিঙ্গাপুরের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে জুরিখ ও হংকং।
তালিকায় সবচেয়ে বেশি পতন হয়েছে ইতালির রাজধানী রোমের। এক লাফে ৩২তম থেকে ৪৮তম স্থানে নেমে গেছে তারা। অন্যদিকে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে ৭৯তম থেকে এক ধাক্কায় ২৯তম স্থানে উঠে এসেছে তেহরান।
বসবাসের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল শহর হলো যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্কাস।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com