স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ ডিসেম্বর ২০২১, ১৮:১৪
সহোদরকে মাথায় চাপিয়ে মাত্র ৫৩ সেকেন্ডে ১০০ সিঁড়ি বেয়ে উঠে বিশ্বরেকর্ড গড়লেন ভিয়েতনামের এক বাসিন্দা। এমন কষ্টসাধ্য রেকর্ড করে তারা জায়গা করে নিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও।
বিশেষ এই কীর্তিটি একটি স্প্যানিশ গির্জার বাইরে করা হয়েছিল। পেশায় সার্কাসে খেলা দেখানো এই ভ্রাতৃদ্বয়ের নাম জিয়াং কুওক কো (৩৭) এবং জিয়াং কুওক এনগিপ (৩২)।
এর আগেও একবার এই চমকের জন্য গিনেস বুকে নাম তুলেছিলেন। ২০১৬ সালের ডিসেম্বরে একই জায়গায় ৫২ সেকেন্ডে ৯০টি সিঁড়ি চড়ে রেকর্ড গড়েছিলেন তারা। তবে এইবার আগের রেকর্ড ছাপিয়ে তারা ৫৩ সেকেন্ডে ১০০ ধাপ চড়লেন।
তাদের মধ্যে এক ভাইকে একটি ভিডিওতে বলতে শোনা গিয়েছে, আজ, আমরা খুব আনন্দ অনুভব করছি। আমরা আশ্চর্য বোধ করছি, কারণ এখন আমরা ৫৩ সেকেন্ডে ১০০ ধাপ চড়েছি। আশা করি সবাই এই দিনটিকে মনে রাখবেন।
উল্লেখ্য, আগে ওই স্প্যানিশ গির্জার সিঁড়িতে ৯০টি ধাপ ছিল। পরে ভ্রাতৃদ্বয়ের এই চমকের জন্য আরও ১০টি ধাপ তৈরি করা হয়। এই বিষয়ে বড় ভাই জিয়াং কুওক কো বলে, নতুন ধাপগুলি আগের ধাপগুলির তুলনায় ভিন্ন উচ্চতার ছিল। আমরা আগে থেকে এই ১০টি ধাপে অনুশীলন করার সুযোগ পাইনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com