সাভার প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২০, ২০:৩৫
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার শফিউল আলম সোহাগ।
রোববার আশুলিয়ার কুরগাও নতুন পাড়া এলাকার মাতৃছায়া প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার জাহানারা বেগম।
আরও উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও খাইরুল ইসলাম সুজন।
এ সময় প্রায় ৪ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে নিজস্ব অর্থায়নে ২ শতাধিক কম্বল বিতরণ করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার শফিউল আলম সোহাগ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com