সেলিম নূর ০৭ জানুয়ারি ২০২১, ১৮:৩১
আপন ঘরে পরের
মতো করি বসবাস
হায়রে মন ব্যথা
মন খুলে বলতে
পারি না মনের কথা
ভালোবাসা শুধু কাঁদায়
নিয়তি করে শাসন
জানি না কোথায় যাবো
দয়ালেরে কোথায় পাবো
কোথায় আমার আসন
পথ দেখাও দয়াল আমারে
বারেবার ডাকি দয়াল তোমারে
হায়রে আমার মন
কাঁদে শুধু প্রাণ
অবক্ত বেদনা বুকে
প্রাণ পাখি নেই সুখে
হতাশার মাঝে আলো দেখি
কেন ভুলিতে পারি না
হৃদয়ের মুকুলে রাখি
আপন ঘরে পরের
মতো করি বসবাস
জীবনটা যেন উপহাস।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com