shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

ঢাবির শতবর্ষপূর্তির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

  শাহজাহান চঞ্চল, সৌদি আরব ২৩ জানুয়ারি ২০২১, ১৭:২৩

ঢাবির শতবর্ষপূর্তির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শতবর্ষ উদযাপনের আগাম কর্মকাণ্ডের অংশ হিসেবে ‘আন্তর্জাতিক সেমিনার’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত (ভার্চুয়াল) থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিশেষ অতিথি ছিলেন- শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, এমপি। অনুষ্ঠানের চেয়ার পারসন ছিলেন- ঢাবির উপাচার্য প্রফেসর মো. আখতারুজ্জামান। সঞ্চালক ছিলেন- ‘আন্তর্জাতিক সেমিনার’ আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। 

মূল বক্তা অধ্যাপক রেহমান সোবহান। বক্তব্য রাখেন- উপ-উপচার্য (অ্যাকাডেমিক) ড. এ এস এম মাসুদ, উপ-উপচার্য (প্রশাসন) ড.মুহাম্মদ সামাদ। মুহাম্মদ সামাদ কাব্যিক কথামালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শেখ পরিবারের নানা ভূমিকার কথা উল্লেখ করেন।

প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন নানা বিষয়ের স্মৃতিচারণ করেন। আন্দোলন সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের গৌরবগাঁথার কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তার পরিবারের সম্পৃক্ততার কথা ব্যক্ত করেন। 
তিনি বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমার স্বামী এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং একটি হলের নির্বাচিত ভিপি ছিলেন। আমার ভাই শেখ কামালও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। স্নেহের ছোট ভাই শেখ রাসেল ছিল বিশ্ববিদ্যালয় ল্যবরেটরি স্কুলের ছাত্র। 

তিনি আরও বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের হৃত গৌরবকে ফিরিয়ে আনতে আমার সরকার সব ধরণের সহযোগিতা করবে। প্রধানমন্ত্রীর বাইরেও বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী হিসেবে এই প্রতিষ্ঠানের প্রতি আমার গভীর মমত্ববোধ রয়েছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তর থেকেই কিছু করতে চাই। জ্ঞান, গবেষণায় এই বিশ্ববিদ্যালয় তার অতীত খ্যাতি যাতে ফিরে পায় সেই প্রচেষ্টা থাকবে আমাদের সকলের।

প্রসঙ্গত, ‘আন্তর্জাতিক সেমিনার’ আয়োজনের ধারণাটি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সুন্দর চেতনার অংশ। যা বাস্তবায়নে অ্যাসোসিয়েশনের ঢাকা এবং আন্তর্জাতিক পরিসরে অবস্থানরত অ্যালামনাইগণ অগ্রণী ভূমিকা রাখছে। এই উদ্বোধনী অনুষ্ঠান অবলোকনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রিয়াদ চ্যাপ্টারের কয়েকজন সতীর্থ আমন্ত্রিত ছিলাম। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।