স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ মার্চ ২০২১, ২০:৩২
ভারতের মাদ্রাসাগুলোতে এবার শিক্ষার্থীদের বেদ, গীতা ও রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় ওপেন স্কুলিং সংস্থার পক্ষে নতুন এই প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ১০০ মাদ্রাসায় এগুলো পড়ানো শুরু করা হবে। পরবর্তীকালে ৫০০ মাদ্রাসায় তা চালু করা হবে।
ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাধীন শিক্ষা সংস্থা হলো এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। সংস্থা জানিয়েছে, ‘প্রাচীন ভারতীয় জ্ঞান ও পরম্পরা’ নামে নতুন বিষয় চালু করে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এগুলো পড়ানো হবে।
মঙ্গলবার (২ মার্চ) ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর রমেশ পোখরিয়াল দাবি করেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিংয়ের নতুন এই প্রস্তাব মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে।
তবে দেশের শিক্ষাবিদরা অনেকেই এই পদক্ষেপে চিন্তিত, এমন কী মাদ্রাসার শিক্ষকরাও এর আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
দেশটির কেন্দ্রীয় সরকার অবশ্য যুক্তি দিচ্ছে, দেশের এই প্রাচীন ঐতিহ্যকে মাদ্রাসাগুলোতেও ছড়িয়ে দেওয়াতে কোনও ভুল নেই - বরং এতে সব ভারতীয়ই লাভবান হবেন।
তবে দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক অমরিন্দর আনসারি বিবিসিকে বলেন, প্রথমত মাদ্রাসাগুলো কিন্তু সংগঠিত শিক্ষা খাতের ভেতরে পড়ে না।
তিনি বলেন, সেখানে একটা বহুত্ববাদী সংস্কৃতির দেশে এরকম কিছু চালু করতে গেলে সেটা কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া হিসেবেই দেখা হবে। মাদ্রাসাগুলোর স্বশাসনেরই বা কী হবে?
তিনি আরও বলেন, হ্যাঁ, বেদ-গীতা-রামায়ণের বদলে যদি ‘ভারতীয় ধর্ম’ বলে একটা বিষয় চালু করা হত, যেখানে দেশের সব ধর্মের শিক্ষাই থাকবে, সেটা হয়ত মেনে নেওয়া যায়। মাথায় রাখতে হবে, ধর্ম আর ধর্মগ্রন্থ কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com